তিন শর্তে মিলবে ভারতে যাওয়ার অনুমতি

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন বন্ধের পর তিনটি শর্তে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে গমনাগমনের অনুমতি দেয়া হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী জানান, সম্প্রতি বেনাপোল দিয়ে তিন শর্তে ভারত-বাংলাদেশের মাঝে যাত্রী গমনাগমনের নির্দেশনা প্রদান করা হয়েছে। একই ধরনের নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকেও দেয়া হয়েছে। গত সোমবার এ সংক্রান্ত নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে দেয়া হয়েছে।

ভারতে প্রবেশের জন্য বৈধ পাসপোর্ট, চলতি বছরের ১ জুলাই ইস্যুকৃত ভিসা, একই সঙ্গে ভারতীয় হাইকমিশনের অনুমতি ও পাসপোর্ট যাত্রী করোনাভাইরাসের নেগেটিভ সনদ থাকতে হবে, যা ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে। এ সবকিছু থাকার পর ভারতে প্রবেশ করতে পারবে। একইভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় ওই নির্দেশনাগুলো মেনে তার পরই দেশে প্রবেশ করতে পারবে।

তিনি আরো জানান, নভেল করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরার ক্ষেত্রেও রয়েছে শর্ত। বৈধ পাসপোর্ট, ভিসা নবায়ন, ভারতীয় হাইকমিশনের অনুমতিপত্র ও করোনা নেগেটিভ সনদ ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে। এ সবকিছু থাকার পরই তাদের দেশে ফেরার অনুমতি দেয়া হবে। তবে বাংলাদেশী অনুমোদন মিললেও ভারতের হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ এখনো লোক গ্রহণ করছে না, তাদের কার্যক্রম বন্ধ রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.