‘মুসলিমদের মধ্যে অপরাধপ্রবণতা বেশি’

বিতর্কিত মন্তব্যের কারণে বরাবরই আলোচনায় থাকেন ভারতের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আবারও বেফাঁস মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি।
তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে মুসলিমরা শিক্ষায়, সামাজিকতায়, চেতনায় পিছিয়ে, তাই তাদের মধ্যে অপরাধপ্রবণতা বেশি’।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার রাজ্য বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসেন দিলীপ ঘোষ।
সেখানে তিনি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। সেই সময় তৃণমূল সরকারের বিরুদ্ধে মুসলিমদের তোষামোদির অভিযোগ করেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, ‘তোষামোদি করে কারও ভাল হয় না। শুধু যে রাজনৈতিক দল তোষামোদি করছে তাদেরই উপকার হয়।’

এরপর নিজেই প্রশ্ন তুলে বলেন, ‘বাংলায় সিপিএম ও তৃণমূলরা ৪৪ বছর ধরে মুসলিমদের তোষামোদি করে চলেছে।
এরপরও তারা এত পিছিয়ে কেন? কেন তাদের কোনো উন্নতি হলো না? শিক্ষায়, সামাজিকতায়, চেতনায় সবকিছুতেই মুসলিমরা পিছিয়ে।
তাই তাদের মধ্যে অপরাধপ্রবণতা সবচেয়ে বেশি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.