ইভান মনোয়ারের ওয়েব ফিল্ম ‘হেলেন অব ট্রয় থ্রি’-এ অভিনয় করছেন জান্নাতুল নাঈম এভ্রিল। নিজের চরিত্র প্রসঙ্গে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এর আলোচিত এ প্রতিযোগী বলেন, শখের গায়িকা, মূল পেশা ব্যাংক ডাকাতি!
সঙ্গে জানান, ছবিতে তার ঠোঁটে অন্যের গান নয়, সত্যি সত্যি নিজেই কণ্ঠ দিচ্ছেন।
সংবাদমাধ্যমকে এভ্রিল বলেন, ছবিতে আমি শখের গায়িকা, মূল পেশা ব্যাংক ডাকাতি। উঠতে বসতে আমি প্রায়ই গুনগুন করে গান করি। কণ্ঠ শুনে পরিচালকের পছন্দ হয় এবং ছবিতে গাওয়ার প্রস্তাব দেন।
জ্যাজ ঘরানার গানটির শিরোনাম ‘মন মানে না’। এর মধ্যে সুর ও সংগীতায়োজনের কাজ সম্পন্ন হয়েছে, চলতি সপ্তাহে কণ্ঠ দেবেন এভ্রিল।
হেলেন অব ট্রয় থ্রি’র শুটিং শুরু হবে ২৬ আগস্ট। অ্যাকশন থ্রিলার গল্পে এভ্রিলের বিপরীতে অভিনয় করবেন এ কে আজাদ আদর।