জেদ্দায় বিমানের বিশেষ ফ্লাইট ২৮ আগস্ট

আগামী ২৮ আগস্ট সৌদিতে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

আজ সোমবার (২৪ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
বিজনেস ক্লাসে একমুখী যাত্রায় ভাড়া ৩২০০ সৌদি দিয়াল ও ইকোনমি ক্লাসে ভাড়া ২২০০ সৌদি রিয়াল।

বলা হয়েছে কেবল বিমান জেদ্দা অফিস থেকে রেজিস্ট্রার করা যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকেট কিনতে পারবেন।
ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.