সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাসঘাতকতা মুসলমানেরা ভুলবে না

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, আমিরাত ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের চুক্তি মুসলিম বিশ্বের জন্য একটি ক্ষত এবং বিশ্বের মুসলমানেরা বায়তুল মুকাদ্দাসের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা কখনই ভুলবে না।

সম্প্রতি তিনি তেহরানে এক সংবাদ সম্মেলনে এসব বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল সাঈদ খাতিবযাদের প্রথম সংবাদ সম্মেলন।

তিনি বলেছেন, এই এলাকায় যদি দখলদার ইসরাইল কোনো হুমকি সৃষ্টি করে তাহলে এজন্য দায়ী থাকবে আরব আমিরাত।
ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারস্য উপসাগরে ইসরাইলকে হুমকি হিসেবে গণ্য করা হয় না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.