আরও দুই শহরে ফ্লাইট শুরু করছে এমিরেটস এয়ারলাইন্স

পর্যায়ক্রমে বিভিন্ন গন্তব্যে পুনরায় ফ্লাইট শুরুর প্রক্রিয়া অব্যাহত রেখেছে বিমানসংস্থা এমিরেটস এয়ারলাইন্স।
আগামী ৩ সেপ্টেম্বর আরও বিস্তৃত হচ্ছে বিমানসংস্থাটির আফ্রিকার নেটওয়ার্ক।
ওইদিন গিনির কোনাক্রি এবং সেনেগালের ডাকারে পুনরায় চলাচল শুরু করবে এমিরেটস।

বোয়িং ৭৭৭-৩০০ইআর মডেলের উড়োজাহাজের সাহায্যে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে দেশগুলোতে।
ফলে আফ্রিকায় এমিরেটসের গন্তব্যের সংখ্যা দাঁড়াবে ৮টি এবং সারাবিশ্বে ৭৭টি। দুবাই থেকে কোনাক্রি এবং ডাকারের মধ্যে লিংকড ফ্লাইট পরিচালিত হবে।
এমিরেটস এয়ারলাইন্স বর্তমানে ঢাকা থেকে পরিচালিত ৭টি সাপ্তাহিক ফ্লাইটের মাধ্যমে দুবাই হয়ে বিশ্বের ছয়টি মহাদেশের ৭০টির অধিক নগরীতে সুবিধাজনক ভ্রমণের সুবিধা দিচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.