মোদি চা দোকানদার ছিলেন তার কোনো প্রমাণ নেই

ছোটবেলায় গুজরাটে স্টেশনের বাইরে বাবার সঙ্গে চায়ের দোকানে কাজ করতেন, এমন গল্প ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে অনেকবার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তার এই গল্প নিয়ে তখনই সন্দেহ প্রকাশ করেন অনেকে। পরে এ বিষয়টি যাচাই করতে একাধিক ব্যক্তি তথ্য আইনে আবেদন করেন।
সম্প্রতি সেসব আবেদন খারিজ করে দেয়া হয়েছে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে পশ্চিম রেলের কাছে জানতে চাইলে তারা জানায়, এ বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।
রেল বিভাগের এই বক্তব্যের পর আবেদন খারিজ করে দেয় কেন্দ্রীয় তথ্য কমিশন।
মোদির বাবা দামোদরদাস মোদির চায়ের দোকান সম্পর্কে তথ্য জানতে ২০১৮ সালে পশ্চিম রেলের সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে আবেদন জানান হরিয়ানা আদালতের আইনজীবী পবন পারেখ।
কোন সালে চায়ের দোকানটির লাইসেন্স দেয়া হয় তা জানতে চান তিনি।
কিন্তু সেই আবেদনের কোনও জবাব না আসায় সরাসরি সেন্ট্রাল ইনফরমেশন কমিশনে আপিল করেন তিনি।
তারও কোনও জবাব না পাওয়ায় সম্প্রতি দ্বিতীয় বার আপিল করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.