সাংবাদিকের করোনা, দ. কোরিয়ার পার্লামেন্ট বন্ধ

ক্ষমতাসীন দলের বৈঠক কভার করা এক ফটোসাংবাদিকের করোনা পজিটিভ হওয়ায় বৃহস্পতিবার পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া।
তার সংস্পর্শে যাওয়ায় দলের চেয়ারম্যান ও পার্লামেন্টের স্পিকারসহ অর্ধশতাধিক ব্যক্তি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন বলে বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০১ জন করোনা রোগী পাওয়া গেছে। এই সংক্রমণের ধাক্কা লেগেছে পার্লামেন্টেও।
গত ফেব্রুয়ারির পর এনিয়ে দ্বিতীয়বার করোনার কারণে পার্লামেন্ট বন্ধ করা হলো।
গতকাল বুধবার ক্ষমতাসীন দলের এক বৈঠকে ছিলেন ওই ফটোসাংবাদিক, যেখানে উপস্থিত অর্ধশতাধিক ব্যক্তির মধ্যে ছিলেন ৩২ জন সাংসদ ও কর্মকর্তা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.