এক সময়ে হোটেলের সুইমিং পুলে বিদেশি পর্যটকদের ভিড় থাকতো। তবে সেসব করোনাভাইরা শুরু হওয়ার আগের কথা।
দেশে দেশে লকডাউনের কারণে বিশ্ব অর্থনীতি প্রায় থমকে গেছে। যার অন্যতম উদাহরণ এখন পর্যটকশূন্য বিলাসবহুল সব হোটেল।
ব্যবসা-বাণিজ্যে ধস দেখা দেয়ায় হোটেল ব্যবসার সঙ্গে জড়িত অনেকে এখন পেশা পাল্টাতে শুরু করেছেন।
কেরালার তিরুবনন্তপূরমের এক বিলাসবহুল হোটেলের শুনশান লন, পুল।
কবে সব স্বাভাবিক হবে কেউ বলতে পারছে না। হোটেল ব্যবসায়ীর মাথায় হাত। ব্যবসা বন্ধ হওয়ার পথে অনেকেরই।
কিন্তু তিরুবনন্তপূরমের সেই হোটেলের মালিক তার সুইমিং পুলে বর্তমানে মাছ চাষ শুরু করেছেন।
নভেম্বর নাগাদ তিনি প্রায় ২৯ লাখ টাকার মাছ বিক্রি করতে পারবেন। তাতে তার ক্ষতি পূরণ হবে না। তবে কোনো রকমে রিসোর্ট বাঁচিয়ে রাখা যাবে।