‘ইরানের সঙ্গে সম্পর্কের উন্নতি জরুরি’

পাকিস্তান ও ইরানের মধ্যকার সম্পর্ক সবসময় ইতিবাচক। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব হওয়ার পর নতুন ধারার ইরানকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশগুলোর একটি পাকিস্তান। আবার ইরানই প্রথম স্বাধীন পাকিস্তানকে স্বীকৃতি দিয়েছিল। অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তায় দুই দেশের মধ্যে রয়েছে ভালো সম্পর্ক।
প্রতিবেশী দেশ দুটির মধ্যে এই বিদ্যমান সম্পর্কে সন্তুষ্ট প্রধানমন্ত্রী ইমরান খান।
তবে দ্বিপক্ষীয় এই সম্পর্ক আরও উন্নত করা জরুরি বলে মনে করছেন তিনি।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইমরান বলেছেন, গত দুই বছর ধরে পাকিস্তান প্রতিবেশী দেশগুলোসহ আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নত করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.