চীনের উত্তরাঞ্চলে একটি দুইতলা রেস্টুরেন্ট ধসের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে।
শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএন।
সিজিটিএন জানিয়েছে, শানশি প্রদেশের শিয়াংফেন কাউন্টিতে সকালে ওই দুইতলা রেস্টুরেন্টটি ধসে পড়ে।
তারা জানিয়েছে, এখন পর্যন্ত ৩০ জনকে জীবিত অবস্থায় বের করে আনা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।