আগামী মাস থেকে মোট ৭৮ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস

আগামী মাসে এমিরেটস এয়ারলাইন্সের বৈশ্বিক নেটওয়ার্কে গন্তব্যের সংখ্যা হবে ৭৮টি, যার মধ্যে ১৫টি দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ায়।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যাংকক রুটে আবারও দৈনিক ফ্লাইট চালু করছে বিমানসংস্থাটি।

ফ্লাইট পরিচালনার ব্যবহৃত হবে সু-পুরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর মডেলের উড়োজাহাজ। যাতে থাকবে প্রথম, বিজনেস ও ইকোনমি শ্রেণি কেবিন।
emirates.com ওয়েবসাইট বা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট ক্রয় করা যাবে।

প্রিমিয়াম গ্রাহকদের জন্য অন-গ্রাউন্ট সেবা চালুর ফলে প্রথম ও বিজনেস শ্রেণির যাত্রীরা প্রাইভেটকারে ব্যাংকক ও দুবাইয়ে ট্রান্সফার সেবা এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জ সেবা পাবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.