নিলামে বা কেজি দরে বিক্রি হবে ১২ পরিত্যক্ত উড়োজাহাজ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রপ্তানি কার্গো ভিলেজের সামনে দীর্ঘদিন ধরে পড়ে আছে চারটি এয়ারলাইন্সের ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ। তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজে বাধা সৃষ্টি হওয়ায় এখন সেগুলো নিলামে বা কেজি দরে বিক্রির পরিকল্পনা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানায়। পরিত্যক্ত উড়োজাহাজগুলোর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের আটটি, জিএমজির একটি, রিজেন্ট এয়ারওয়েজের দুটি এবং অ্যাভিয়েনা এয়ারলাইন্সের একটি রয়েছে। দীর্ঘদিন ধরে বিমানবন্দর কার্গো ভিলেজ অ্যাপ্রোনের বিশাল অংশ দখল করে রাখা উড়োজাহাজগুলো সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
কর্মকর্তারা জানান, এসব এয়ারলাইন্সের কাছে কয়েকশ’ কোটি পাওনা রয়েছে বেবিচকের। কোনো ধরনের চার্জ পরিশোধ না করেই উড়োজাহাজগুলো বছরব্যাপী বিমানবন্দর রানওয়ে এলাকায় ফেলে রাখা হয়। বর্তমান ঢাকার বিমানবন্দরে চলছে বিশ্বমানের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ। ফলে পরিত্যক্ত উড়োজাহাজগুলোর কারণে নির্মাণ কাজে বাধার সৃষ্টি হয় বলে সংশ্নিষ্টরা জানান।

বেবিচক কর্মকর্তারা জানান, ২০২০ সালের জানুয়ারি মাস পর্যন্ত ইউনাইটেড এয়ারওয়েজের কাছে বেবিচকের বকেয়া পাওনা ১৯০ কোটি ১৬ লাখ ১৬ হাজার ৯৩৫ টাকা। রিজেন্ট এয়ারওয়েজের কাছে বকেয়া পাওনা ২৩৬ কোটি ৯ লাখ ৩২ হাজার ৭০ টাকা, জিএমজি এয়ারলাইন্সের কাছে বকেয়া পাওনা ৩২৬ কোটি ১৪ লাখ ৯ হাজার ৫৪৫ টাকা। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে কোনো প্রকার ঘোষণা ছাড়াই ফ্লাইট অপারেশন বন্ধ করে দেয় ইউনাইটেড এয়ার। ২০০৫ সালে বেবিচকের অনুমোদন পাওয়ার পর ২০০৭ সালের ১০ জুলাই ফ্লাইট অপারেশন শুরু করেছিল এ এয়ারলাইন্সটি। বেবিচক দেশের বিমানবন্দরগুলো থেকে এয়ারলাইন্সটির বিমান সরানোর জন্য একাধিকবার নোটিশ করলেও কোনো ধরনের উদ্যোগ নেননি মালিকরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.