চীনের শানজি প্রদেশে একটি রেস্তোরাঁ ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।
এছাড়া এতে আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন। রোববার (৩০ আগস্ট) দেশটির জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে শানজি প্রদেশের দক্ষিণ-পশ্চিমের জিয়াংফেন কাউন্টিতে একটি রেস্তোরাঁ ভবন ধসে পড়ে।
জন্মদিনের উৎসব পালনের জন্য আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের নিয়ে দ্বিতল ওই রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করেছিল একটি পরিবার।
এই উৎসব উদযাপনের মাঝে ধসে যায় ভবনটি। রোববার সকালে এই ভবনের ধ্বংসস্তুপে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।