৩ মাসের ফুটফুটে শিশু কন্যাকে বিক্রি করে স্মার্টফোন কিনলেন এক পাষন্ড বাবা!

৩ মাসের শিশু কন্যাকে বিক্রি করে স্মার্টফোন কিনলেন এক পাষন্ড বাবা!। স্মার্টফোন ও মোটরসাইকেলের প্রতি এতোটাই আসক্তি যে, তা পেতে নিজের ৩ মাস বয়সী মেয়েকে বিক্রি করে দিলেন এই পাষন্ড বাবা নামের কলঙ্ক।

এমন পাষণ্ডর খোঁজ মিলেছে ভারতের কর্নাটকের চিক্কাবাল্লাপুর জেলার তিনাকাল গ্রামে।

পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ জানিয়েছে, তিন মাস আগে কর্ণাটকের এক কৃষকের পরিবারে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান। আর সেই সন্তানকে ১ লাখ রুপিতে অন্য এক দম্পতির কাছে বিক্রি করে দেন সেই কৃষক। এরপর বিক্রির অর্থ থেকে ১৫ হাজার রুপি দিয়ে একটি স্মার্টফোন আর ৫০ হাজার রুপি দিয়ে একটি মোটরসাইকেল কেনেন সেই কৃষক।

এদিকে হতদরিদ্র পরিবারে মোটরসাইকেল ও হাতে দামী মোবাইল দেখে হতভম্ব হয় প্রতিবেশীরা। এরপর তিন মাস বয়সী শিশুকে সেই দম্পতির ঘরে না দেখে সন্দেহ হয় তাদের। প্রতিবেশীরা পুলিশে অভিযোগ দিলে বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় পাষণ্ড বাবা।

তবে এরইমধ্যে শিশুটিকে উদ্ধারের পর তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। পাষণ্ড বাবার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.