ভারতে করোনাভাইরাসে একদিনে ৯৭১ জনের মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯৭১ জন মারা গেছেন। ভারতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৬৪ হাজার ৪৬৯ জন।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৫১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৬ লাখ ২১ হাজার ২৪৫।
তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ লাখ ৭৪ হাজার ৮০১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ৮৬৮ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.