বিমানে দুই বোনের মারামারি, ফ্লাইট বিলম্ব!

উড়োজাহাজের মধ্যে দুই বোনের মারপিটের জেরে ফ্লাইট দেরিতে ছাড়ার এক বিরল ঘটনা সামনে ঘটেছে।
আমেরিকার নিউইয়র্কের লা গুয়ার্ডিয়া বিমানবন্দরে এ ঘটনাটি ঘটেছে।
খবরে বলা হয়, বোর্ডিংয়ের সময় বিমানের জেট ব্রিজের মেঝেতে দুই মহিলার মারামারির ভিডিও ক্যামেরাবন্দি হয়।
পরে যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গুয়ার্ডিয়া বিমানবন্দরের ঘটনা এটি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যে দুই মহিলা লড়াই করছিলেন তারা সম্ভবত দুই বোন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে বিমানটি যাচ্ছিলো আটলান্টা।
বিমানে ওঠার পর দুই বোনের কোনো বিষয় নিয়ে মতবিরোধ শুরু হয়, যা থেকে তারা হাতাহাতি এবং শেষে একে অপরকে মেঝেতে ফেলে ঘুসোঘুসিতে পৌঁছে যান। ভিডিওতে দেখা যাচ্ছে বিমানে উপস্থিত অন্য কেউ প্রথমে তাদের যুদ্ধ থামানো বা মধ্যস্থতার চেষ্টা করছেন না। দূর থেকে দর্শকের ভূমিকাই পালন করছেন তারা। তবে যুদ্ধের ফলাফল কী হলো তা ক্যামেরাবন্দি হওয়ার আগেই ভিডিওটি শেষ হয়ে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.