বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬১ লাখের বেশি

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৫৩৫ জনে।
আর এ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৬৭ হাজার ৩৪৭ জনে।
এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ২০৮ জন।

করোনায় আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
দেশটিতে ১ লাখ ৮৯ হাজার ৯৬৪ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে।
এই পর্যন্ত ৬২ লাখ ৯০ হাজার ৭৩৭ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.