ভারতে প্রতিদিন ৩৮১ জন আত্মহত্যা করেন

ভারতে বাড়ছে আত্মহত্যার সংখ্যা। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্য বলছে, ২০১৯ সালে আত্মহত্যার প্রবণতা ৩.৪ শতাংশ বেড়েছে।
ওই সময় ভারত জুড়ে নথিভুক্ত আত্মহত্যার সংখ্যা এক লাখ ৩৯ হাজার ১২৩।
অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৮১ জন আত্মহত্যা করেছেন ২০১৯ সালে। আর আত্মঘাতীদের মধ্যে ৭০ শতাংশই পুরুষ।

২০১৮ সালে নথিভুক্ত আত্মঘাতীর সংখ্যা এক লাখ ৩৪ হাজার ৫১৬ জন। অর্থাৎ ওই বছরের তুলনায় ২০১৯ সালে আত্মহত্যার প্রবণতা বেড়েছে ৩.৪ শতাংশ।
তার আগের বছর ২০১৭ সালে আত্মহত্যা করেন এক লাখ ২৯ হাজার ৮৮৭ জন।
২০১৯ সালে সেখানে আত্মঘাতী ১ লক্ষ ৩৯ হাজার ১২৩ জন।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রেকর্ডই বলে দিচ্ছে, ধারাবাহিক ভাবে আত্মহত্যার ঘটনা বেড়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.