সিলেটের গোয়াইনঘাট উপজেলার একজন অসুস্থ প্রবাসীকে বাংলাদেশ বিমানের একটি টিকেট দিয়ে দেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখা।
শনিবার সন্ধ্যায় তারা এই ব্যবস্থা করে। এ সময় সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার নেতারা বলেন, সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে প্রাচীন আঞ্চলিক সংগঠন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখা।
২০০২ সাল থেকে সংগঠনটি প্রবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দেয়া মানুষদের এ সংগঠন মানুষের কল্যাণ করতে পেরে নিজেদের ধন্য মনে করে।
এসময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমন্বয়ক জাওয়াদুর রহমান, নব নির্বাচিত সভাপতি হাজী আবদুর রব, কার্যকরী সভাপতি আজাদ লালন, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ,
সহ সভাপতি হাবিবুর রহমান চুনু, সহ সভাপতি শেখ মুহিবুর রহমান, উপদেষ্টা মোহাম্মদ চুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, সদস্য আমিনুল হকসহ আরো অনেকে।