কয়েক মাসে করোনায় প্রথম মৃত্যু নিউজিল্যান্ডে

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে সব দেশের কাছে আদর্শ হয়ে উঠেছিল নিউজিল্যান্ড।
কিন্তু এই সফল দেশটির জন্যই এবার দুঃখজনক খবর এলো। নতুন করে নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

গত মে মাসের পর দেশটিতে এটাই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা।
গত কয়েক মাসে দেশটিতে সংক্রমণ ছিল একেবারেই কম।
অপরদিকে একজনও করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি।

কিন্তু শুক্রবার সকালেই নতুন করে একজনের মৃত্যুর খবরে দেশটিতে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
অকল্যান্ডের হাসপাতালে ৫০ বছর বয়সী এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.