এনসিবিতে রিয়ার ভাই

বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদকদ্রব্যের বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে ভারতের মাদকনিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) । শুক্রবার সকালে রিয়া চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালায় এনসিবি।

জিনিউজ জানায়, সুশান্তের মৃত্যুতে সৌভিক চক্রবর্তীর সঙ্গে মাদক কারবারীদের সঙ্গে যোগসূত্র থাকতে পারে এমন অভিযোগে রিয়া চক্রবর্তীর ভাইকে এনসিবির অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যদিও সৌভিককে গ্রেপ্তারের সঠিক কোনও তথ্য জানা যায়নি। জানা যায়, জিজ্ঞাসাবাদের জন্যই সৌভিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

সৌভিক চক্রবর্তীর পাশাপাশি সকালে সুশান্ত সিং রাজপুতের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে আটক করা হয়েছে। স্যামুয়েলের বাড়িতে তল্লাশি চালানোর পরই তাকে আটক করা হয়। স্যামুয়েলকে আটকের তাকে এনসিবির অফিসে নিয়ে যাওয়া হয়েছে। নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট ১৯৯৫ এর ধারায় স্যামুয়েল মিরান্ডাকে আটক করা হয়েছে।

এদিকে শুক্রবার সকালে রিয়া চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন ইলেক্ট্রনিক গেজেট খতিয়ে দেখে এনসিবি। অভিনেত্রীর বাড়িতে একাধিক ইলেক্ট্রনিক গেজেট খুঁটিয়ে পরীক্ষার পর সেগুলি নিয়ে যাওয়া হয়েছে বলেও খবর বেরিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.