গ্রিস যাওয়ার পথে ২ বাংলাদেশির মৃত্যু

তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি মারা গেছেন।
বৃহস্পতিবার তুরস্ক ও গ্রিসের সীমান্তবর্তী শহর আলেক্সান্দ্রোপোলি শহরে মো. আক্তার আহমেদ ও মো. মিজানুর রহমান নিহত হন।

মরদেহ উদ্ধারের পর এথেন্সের ওমোনিয়ার আলজব্বার মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

গ্রিসে বাংলাদেশ কমিউনিটির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস জানান, ২-৩ দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্নের পর তাদের মরদেহ পরিবারের কাছে পাঠানো হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.