প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য করোনাভাইরাসের শুকনো সংস্করণ (ফ্রিজ ড্রায়েড) টিকা তৈরি করেছে রাশিয়া।
এটি নিয়মিত সংস্করণের মতো শীতল তাপমাত্রায় রাখতে হবে না। থার্মোকলের বাক্সে ভরেই প্রত্যন্ত অঞ্চলে পাঠানো যাবে।
শনিবার রুশ গবেষকরা এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ার উন্নয়ন করা ‘স্পুৎনিক-ভি’ টিকার ট্রায়ালের ফলাফল শুক্রবার মেডিকেল সাময়িকী ল্যানসেটে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত টিকার দুটি ট্রায়ালে ৭৬ জন অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকারীদের একটি দলের উপর ফ্রোজেন টিকা এবং অন্য দলের ওপর ফ্রিজ-ড্রায়েড টিকা প্রয়োগ করা হয়।
দু’টি ক্ষেত্রেই অংশগ্রহণকারীদের দেহে নতুন করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া তাদের দেহে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।