নরওয়েজিয়ান এয়ার শাটলের ক্ষতি চার গুণ

২০২০ সালের প্রথমার্ধে চার গুণ হয়েছে বিমান সংস্থা নরওয়েজিয়ান এয়ার শাটলের ক্ষতি।
করোনাভাইরাসের কারণে ক্ষতির পরিমাণ এত বেশি হলেও এয়ারলাইনটি আগে থেকেই সংকটের মধ্যে ছিল।

করোনা সংক্রমণের প্রভাবে চলতি বছরের প্রথম ছয় মাসে নরওয়েজিয়ান এয়ার শাটলের যাত্রী সংখ্যায় পতন হয়েছে ৭১ শতাংশ।
এ সময় গ্রাউন্ডেড অবস্থায় রাখতে হয়েছে সংস্থাটির ১৪০টি উড়োজাহাজ।
ব্যয়সংকোচনের পদক্ষেপ হিসেবে ছাঁটাই কিংবা সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে আট হাজার কর্মীকে।
মূলত করোনাবিশ্বের প্রায় সব বিমান পরিবহন সংস্থার মতো নরওয়েজিয়ান
এয়ার শাটলকেও কার্যত শীতনিদ্রায় যেতে বাধ্য করে। এ সময় সংস্থাটির কার্যক্রম পরিচালিত হয়েছে নামমাত্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.