প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশও বদলে যায় —প্রবাসী কল্যাণমন্ত্রী

এভিয়েশন নিউজ ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশও বদলে যায়। খবর বাসস

তিনি বলেন, মানুষ বিদেশে যায় নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য। তবে বিদেশে গিয়ে শুধু তাদেরই ভাগ্য পরিবর্তন হয় না তাদের পাঠানো রেমিট্যান্সে দেশও বদলে যায়। যদি আমরা দক্ষ জনবল তৈরি করতে পারি তাহলে দেশ আরো উন্নত হবে। এজন্য দক্ষ জনবল গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।’

ইমরান আহমদ গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল জুমে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, প্রবাসীদের টাকায় মেহেরপুর এখন অনেক উন্নত। মেহেরপুর থেকে প্রতি বছর এখন এক হাজার দক্ষ মানুষ বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে। বর্তমানে মেহেরপুরের আট হাজার মানুষ এখন বিদেশে আছে।

সুত্র -বণিক বার্তা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.