শাহজালাল বিমানবন্দর থেকে মাদক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজে ডুয়েল ভিউ স্ক্যানারে নিরাপত্তা তল্লাশি বা স্ক্রিনিংয়ের সময় এভিয়েশন সিকিউরিটির সদস্যরা রপ্তানি পোশাকের চালানে কোকেন সদৃশ মাদক আটক করেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ২টায় এ তল্লাশি চালানো হয়েছে।

একটি বিদেশী কুরিয়ারের মাধ্যমে আজ রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে হংকং যাওয়ার কথা ছিলো।
সেই কার্গোতে মোট ৩৪০ টি কার্টন প্যাকেট ছিল।
তৈরি পোশাকের আড়ালে কোকেন সদৃশ মাদক পাচারের চেষ্টা চলছিল।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, ‘পুরো পরীক্ষা নিরীক্ষা শেষে কি পরিমাণ মাদক ছিল তা জানা যাবে।
জব্দ করা মাদক বিমানবন্দর থানায় স্থানান্তর করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান।’

জানা যায় রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম নেপচুন ফ্রেইট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.