দাবানলে শহরের ৮০ শতাংশ বাড়িঘর পুড়ে গেছে

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে ওয়াশিংটন অঙ্গরাজ্যের মলডেন শহরের প্রায় ৮০ শতাংশ বাড়িঘর ও স্থাপনা পুড়ে গেছে।
সেখানকার ডাকঘর, সিটি হল, লাইব্রেরি ও ফায়ার স্টেশন পুড়ে গেছে বলে শহরের কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার সিয়াটলের ৪৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত শহরটিতে দিনভর উদ্ধার অভিযান চালায় দমকল বাহিনী ও জরুরি বিভাগের কর্মীরা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার দুপুরের দিকে মলডেন শহরে দাবানলের আগুন ছড়াতে শুরু করে। তাৎক্ষণিকভাবে দুই তিনশ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
ঘণ্টায় ৪০ মাইল বেগের আসা বাতাসের সহায়তায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আগুন পুরো শহরে ছড়িয়ে পড়ে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.