থাই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ব্যাংককে

প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার বিরুদ্ধে এবং দেশে রাজতন্ত্রের সংস্কার দাবিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। সামন্ত্রতন্ত্রের পতন হোক, মানুষের জীবন দীর্ঘজীবি হোক- এমন স্লোগান সম্বলিত ব্যানার দেখা গেছে তাদের হাতে।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, মধ্য জুলাই থেকেই সেখানে সরকার পতন, নতুন সংবিধান ও নির্বাচনের দাবিতে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে।

বিক্ষোভকারীরা দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে রাজা মাহা ভাজিলংকর্নের সমালোচনা করেছে। পুলিশ বলেছে, আজ শনিবার থাম্মাসাট ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নেন কমপক্ষে ৫ হাজার মানুষ।

হালকা বৃষ্টিপাতের মধ্যে বিক্ষোভকারীরা গ্রান্ড প্যালেসের বিপরীতে সমবেত হন। সাধারণত, রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান হয় এই গ্রান্ড প্যালেসে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.