ঢাকায় ১ টাকায় আবাসিক হোটেলে থাকার সুবিধা!

১ টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের আহারের ব্যবস্থা করে এ দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
এবার এই সংগঠনটিই ছাত্রীদের জন্য নিয়ে এলো এক টাকায় আবাসিক হোটেলের সুবিধা।

রাজধানীর পল্লবীতে ছাত্রী ও চাকরি সন্ধানী নারীদের জন্য চলতি বছরের মার্চ-এ যাত্রা শুরু করে ‘বাসন্তী নিবাস।’
সেখানে শুধুমাত্র ছাত্রীদের প্রথম রাতের জন্য গুণতে হতো ৭১ টাকা,
দ্বিতীয় রাত থেকে চাকুরিজীবী ও ছাত্রী উভয়ের জন্য ২৯৯ টাকা।
তবে শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে মাত্র ১ টাকার বিনিময়ে সেখানে রাত্রিযাপন করতে পারবেন ঢাকার বাইরে থেকে আগত ছাত্রীরা।
সেইসাথে দিনপ্রতি খরচ একশত টাকা কমিয়ে নির্ধারণ করা করা হয়েছে ১৯৯ টাকা।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.