যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কথা বলতে চায় না রাশিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প এবং জো বাইডেনের টেলিভিশন বিতর্ক নিয়ে রাশিয়া কোনো ধরনের মন্তব্য করতে চায় না।
ভবিষ্যতে এ নিয়ে বিতর্ক এড়াতে রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন থেকে মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

দিমিত্রি পেসকভ বলেছেন, আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রাশিয়া কোনো মন্তব্য করবে না।
এ ব্যাপারে কোনো কথা বললে ওই নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ উঠতে পারে।

পেসকভ আরো জানান, বিশ্বের অন্যান্য সব দেশেগুলোর মতো রাশিয়াও এই নির্বাচন পর্যবেক্ষণ করছে। তার মানে রাশিয়া একেবারে উদাসীন নয়।
কিন্তু বিতর্ক এড়াতে মস্কো বিষয়টি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে চায়।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.