দেশজুড়ে নতুন করে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ইতালি।
করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতালির প্রধানমন্ত্রী গিসেপে কন্তে রোববার নতুন বিধিমালা ঘোষণা করবেন। খবর রয়টার্সের।
প্রধানমন্ত্রী কন্তের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার নতুন করে করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে।
ফলে নতুন করে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
নতুন কড়াকড়ির বিষয়ে স্থানীয় ও স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে সরকার।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার প্রকোপ ধরা পড়ে। অপরদিকে, ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতেই প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে।
এমনকি সে সময় করোনার হানায় পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিল ইতালি।
যদিও সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ইতালি।