এরদোগানের মেয়ের বিয়ে, সাক্ষী নওয়াজ শরিফ

gun pic_127775তুরস্কের ইস্তাম্বুলে শনিবার কড়া নিরাপত্তার মধ্যে এক জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের কনিষ্ঠ কন্যা সুমাইয়া এরদোগানের সঙ্গে প্রতিরক্ষা শিল্পপতি সেলচুক বাইরাকতারের বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

তুর্কি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রায় ৬ হাজার মেহমান বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু, সেনা প্রধান হুলুসি আকার ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বিয়েতে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।

বিদেশি রাষ্ট্রপ্রধানদের মধ্যে বসনিয়ার প্রেসিডেন্ট বাকির আইজেতবেগোভিচ, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি ও আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ও ফার্স্ট লেডি এমিনের চার সন্তানের মধ্যে ৩০ বছর বয়সী সুমাইয়া ব্রিটেনের লন্ডন স্কুল অব ইকোনমিকস ও পলিটিক্যাল সাইন্স থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।

অন্যদিকে, ম্যাচাসুচেটস বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করা সেলচুক বাইরাকতার যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে পিএইচডি করছেন। তুরস্কের ড্রোন ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য একাধিক পুরস্কার লাভ করেছেন তিনি।

তুরস্কের প্রথম মনুষ্যবিহীন ড্রোন বাইরাকতার টিবি-২ নির্মাণে মুখ্য ভূমিকা পালন করেছেন তুর্কি প্রেসিডেন্টের নতুন জামাতা সেলচুক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.