করোনার সময় অস্ট্রিয়া-পর্তুগালে বিধিনিষেধ

করোনার সংক্রমণরোধে অস্ট্রিয়া এবং পর্তুগালে নতুন বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে।

অস্ট্রিয়ায় স্থানীয় সময় রাত আটটা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
এর আওতামুক্ত থাকবে ক্যাফে এবং রেস্তোঁরা।

পর্তুগালে দেশটির ৭০ শতাংশ এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
জরুরি কাজকর্ম এবং বিদ্যালয়ে যাতায়াত ব্যতিত বাকিদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণরোধে ইতোমধ্যে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশে।

ফ্রান্সে সপ্তাহের শুক্র এবং শনিবারে চলাফেরায় কঠোরতা আরোপ করা হয়েছে।
ইংল্যান্ডে চার সপ্তাহের জন্য লকডাউন আরোপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.