ইউরোপের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের বিষয়ে এ সপ্তাহেই সিদ্ধান্ত

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা সামলাতে ইউরোপের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করা হবে কিনা, সে বিষয়ে চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সেলক্ষ্যে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
পরে সাংবাদিকদের বৈঠকের বিস্তারিত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, ইউরোপ থেকে নতুন করে করোনা সংক্রমণ ঠেকাতে বিমানবন্দরে স্ক্রিনিং বাড়ানো, মনিটরিং কঠোর করা, বিদেশ থেকে আসা যাত্রীদের সবার কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ বিমান চলাচলের বিষয়ে সভায় আলোচনা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.