নারী যাত্রীদের নগ্ন করে তল্লাশি, কাতার সরকারের দুঃখ প্রকাশ

কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নারী যাত্রীদের নগ্ন করে তল্লাশির পর অস্ট্রেলিয়া সরকারের অভিযোগের পর অবশেষে মুখ খুলেছে কাতার সরকার।
আন্তর্জাতিক মিডিয়ার খবর ছড়িয়ে পড়ার তিনদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে তারা।

বিমানবন্দরে নারীদের ঘনিষ্ঠভাবে মেডিকেল পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণের ফলে কাতার সরকার ‘যেকোনো ভ্রমণকারীর ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘনের জন্য অনুশোচনা জানিয়েছে তারা।
এটিকে ‘জরুরিভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া অনুসন্ধান’ হিসেবে বলা হয়েছে ওই বিবৃতিতে।

সরকারের তরফ থেকে বলা হয়েছে, হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকের একটি ‘ট্র্যাশ ক্যানে’ এক নবজাতকের পরিত্যক্ত দেহ পাওয়ার পর তাড়াহুড়া করে ওই তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়। নবজাতকের দেহ প্লাস্টিকে মোড়ানো ও ময়লা দিয়ে চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়। প্রথমবারের মতো এমন ঘটনা প্রত্যক্ষ করে তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে তল্লাশির সিদ্ধান্ত নেন বলা জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.