করোনা ভাইরাসের টিকা বিনামুল্যে দেয়া হবে পর্তুগালের নাগরিকদের। পর্তুগাল ২ কোটি ২০ লাখ করোনা টিকা পাচ্ছে।
পর্তুগাল যেসব কোম্পানি থেকে করোনার টিকা পাচ্ছে সেগুলো হল- ফাইজার থেকে ৪৫ লাখ ডোজ, অ্যাসট্রা জেনেকা থেকে ৬৯ লাখ ডোজ , জনসন অ্যান্ড জনসন থেকে পাচ্ছে ৪৫ লাখ ডোজ, কিউরভেক থেকে ৪০ লাখ ডোজ এবং মডেরনা থেকে ১৯ লাখ ডোজ।
ইতোমধ্যে তিনটি কোম্পানির ভ্যাকসিন ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি পর্যবেক্ষণের মাঝে রেখেছে। সেগুলো হচ্ছে- ফাইজার, আ্যসট্রা জেনেকা এবং মডেরনা; তবে এগিয়ে আছে ফাইজার এবং মডেরনা; যা ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুমোদন হতে পারে।
করোনার টিকা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে; তবে প্রথম ধাপে বয়স্ক, সেবা প্রদানকারী ব্যক্তি, স্বাস্থ্যকর্মী এবং দেশের নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের প্রদান করা হবে। দেশের কেন্দ্রীয় স্বাস্থ্যসেবার তত্ত্বাবধানে প্রতিটি অঞ্চলের স্থানীয় সরকারের স্বাস্থ্যসেবা কেন্দ্র হতে টিকাদান হবে।