মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কাতারের বিরোধের অবসান ঘটতে চলছে

সৌদি আরবের নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে কাতারের বিরোধের অবসান ঘটতে চলছে। সৌদি আরবসহ ওই দেশগুলো প্রায় তিন বছর আগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। একই সঙ্গে তারা আকাশপথ, জলপথ ও স্থলপথে অবরোধ আরোপ করে।

সেই অবস্থার অবসান হতে চলেছে। বিভিন্ন সূত্র মতে, এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা হয়েছে। তারা সবাই সমস্যা সমাধানে রাজি হয়েছেন। এখন শুধু এ নিয়ে চুক্তি স্বাক্ষরের অপেক্ষা। তারপরই কাতার আবার আগের অবস্থায় ফিরে যাবে। খবর রয়টার্স।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনারের সৌদি আরব ও কাতার সফরের পর দৃশ্যপট দ্রুত পাল্টাতে শুরু করে। বলা হয়, কাতার সঙ্কটের সমাধান করার মিশন নিয়ে কুশনার এই সফরে এসেছিলেন। এরপর কাতারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির অগ্রগতির ঘোষণা দেয় কুয়েত।

শুক্রবার কাতারের সঙ্গে আরব দেশগুলোর সংকট শেষের দিকে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ইতালিতে ভূমধ্যসাগরীয় দেশগুলোর মধ্যে এক বৈঠকের আয়োজন করা হয়। বাৎসরিক এই বৈঠকে প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘গত কয়েকদিনে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি সম্পন্ন করেছি।’

উল্লে­খ্য, সৌদি আরব, সংযুুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর যখন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের সঙ্গে সব রকম ব্যবসা ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। বিভিন্ন অবরোধের কারণে তারা বিপাকে পড়ে যায়। তবে ওই সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তুরস্ক। ওই সময় মধ্যপ্রাচ্যের এ দেশটিতে পণ্য রফতানি ও সামরিক সহায়তাসহ বিভিন্নমুখী সহায়তায় এগিয়ে আসেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। এর ফলে অবরোধ কার্যত কাতারকে খুব বেশি সমস্যায় ফেলেনি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.