স্পেনে পুলিশ প্রশাসনকে প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা

বার্সেলোনায় বাংলাদেশি কমিউনিটিকে বিভিন্নভাবে আইনি সহায়তা প্রদান করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কনস্যুলেট অফিসের পক্ষ থেকে ও স্পেন বাংলা প্রেস ক্লাবের সহযোগিতায় এ স্মারক প্রদান করা হয়।

বুধবার (২ ডিসেম্বর) সকালে শহরের ডিস্ট্রিক সিউদাদ ভেইয়ার কমিসেরিয়া (থানা) মোসোস ডে এসকোয়াড্রা অফিসের কনফারেন্স রুমে বার্সেলোনার বাংলাদেশের কনস্যুলেটের সিনিয়র রামন পেদ্রোর সঙ্গে বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন- স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি এবং অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও স্পেন বাংলা প্রেস ক্লাবের প্রথম সদস্য মিরন নাজমুল।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন- থানার আন্তর্জাতিক সম্পর্কের প্রধান, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের প্রধান, কমিউনিটির সঙ্গে সম্পর্ক ইউনিটের উপপ্রধান।

বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশি কনস্যুলেটর রামন পেদ্রো এ সময় তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্পেনের বাংলাদেশিদের কমিউনিটির একটা বড় অংশ বার্সেলোনায় বসবাস করেন। বাংলাদেশিরা তাদের বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক কার্যক্রমে সব সময় স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়েছেন। এজন্য তিনি স্থানীয় পুলিশ প্রশাসনকে বাংলাদেশিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.