ইরান পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরীকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে।
সোমবার রাজধানী তেহরানে সাংবাদিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদেহ বলেন, ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গোপন চলাচল পর্যেবক্ষণ করছে।
পাশাপাশি ওয়াশিংটন ও আঞ্চলিক দেশগুলোকে সতর্কবার্তা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যাতে যুক্তরাষ্ট্রের ফাঁদে তারা পা না দেয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এর আগে বলেন, ইরাক থেকে পাওয়া নতুন গোয়েন্দা তথ্য বলছে– ইসরাইলি এজেন্ট ও উসকানিদাতারা আমেরিকানদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করছে। আর সেই ভুয়া অজুহাতে ট্রাম্পকে দিয়ে ইরানে হামলার চেষ্টা করছে।
ফাঁদের ব্যাপারে সাবধান করে ট্রাম্পের উদ্দেশ্যে জারিফ বলেন, যেকোনো রকমের হামলার পরিণতি বাজেভাবে উল্টো বিপদ ডেকে আনবে।
সূত্র: যুগান্তর