টুইটার ৭০ হাজারের বেশি ট্রাম্প সমর্থকের অ্যাকাউন্ট বন্ধ করল

খুদে ব্লগ টুইটার মার্কিন ক্যাপিটল হিলে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলার পর কিউ অ্যানন ষড়যন্ত্র তত্ত্ব সম্পর্কিত ৭০ হাজারের বেশি অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দিয়েছে ।

সহিংসতা উসকে দিতে পারে এমন আশঙ্কা থেকে ট্রাম্পের টুইট অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার পর শুক্রবার শুদ্ধি অভিযান চালায় এ সামাজিক নেটওয়ার্কটি।-খবর এএফপির

এক ব্লগ পোস্টে টুইটার জানায়, শুক্রবার থেকে আমাদের চেষ্টায় ৭০ হাজারের বেশি অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে এক ব্যক্তি বহু অ্যাকাউন্ট চালান, এমন অ্যাকাউন্টও ছিল। ব্যাপক আকারে কিউ অ্যাননসংশ্লিষ্ট পোস্ট করায় এসব অ্যাকাউন্ট যুক্ত ছিল। মূলত ষড়যন্ত্র তত্ত্ব প্রচারে তারা বেশি নিবেদিত ছিল।

ট্রাম্প রক্ষণশীলদের কাছে জনপ্রিয় সামাজিক মাধ্যম প্ল্যাটফরম পার্লার থেকে পরে নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন। এ নিয়ে তিনি অন্যান্য সাইটের সঙ্গে আলাপ করছেন বলেও জানান।

ইতিমধ্যে পার্লার গুগল প্লে স্টোর থেকে নিষিদ্ধ হয়েছে। অ্যাপল স্টোর থেকে সম্ভাব্য অপসারণ সম্পর্কে পার্লারকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল।

নির্বাচনে ট্রাম্পের পরাজিত হওয়ার ফল পাল্টে দেওয়ার লক্ষ্যে গত বুধবার ট্রাম্পের শত শত উগ্র সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালায়। এতে মার্কিন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন। জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নে এ সময় কংগ্রেসের যৌথ অধিবেশন চলছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.