যুক্তরাজ্যে বসবাসকারী অনেক প্রবাসী বাংলাদেশি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
দেশে ফিরবেন কি ফিরবেন না, এ নিয়ে যারা এতদিন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন তাদের অনেকেই এখন স্বাস্থ্য অধিদফতরের নতুন নির্দেশনায় (কোয়ারেন্টাইনের সময় ১৫ দিনের বদলে কমিয়ে চারদিন) দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন।
বিভিন্ন এয়ারলাইন্স অফিসে টিকিট কাটার জন্য অনেকেই ভিড় করছেন।
যুক্তরাজ্য প্রবাসী একাধিক বাংলাদেশি এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, দু-এক বছর অন্তর এক-দেড় মাসের জন্য দেশে ফেরার পরিকল্পনা থাকে তাদের।
কিন্তু ২০২০ সাল জুড়ে বিশ্ব মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনেকেই পরিকল্পনামাফিক সময়ে দেশে প্রয়োজনে কিংবা বেড়াতে আসতে পারেননি।
তাছাড়া যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের স্ট্রেইনের সংক্রমণের কারণে বাংলাদেশে ফেরার ক্ষেত্রে বছরের শুরুতেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নির্দেশনা জারি হয়।