বিমান অফিসার্স এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ-এর নির্বাচন গত ১৯ মে ২০১৬ প্রধান কার্যালয়সহ বিমানের সকল স্থাপনায় একযোগে অনুষ্ঠিত হয়। ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও মহাসচিব পদে যথাক্রমে নূরুল ইসলাম হাওলাদার ও মোঃ জাকির হোসেন নির্বাচিত হয়েছেন ।
আগামী ০৩ বছরের জন্য বিমান অফিসার্স এসোসিয়েশন (বোয়া) কার্যনির্বাহী পরিষদে নি¤œবর্ণিত কর্মকর্তাগণ নির্বাচিত হয়েছেনঃ
জনাব নূরুল ইসলাম হাওলাদার-সভাপতি, জনাব মোঃ জাকির হোসেন-মহাসচিব, জনাব মোঃ আবু তাহের-সিনিয়র সহ-সভাপতি, জনাব খন্দকার শহীদুল হক- সহ-সভাপতি, জনাব মোঃ আব্দুল মতিন- সহ-সভাপতি, জনাব এ.কে.এম.ফজলুল হক-সহকারী মহাসচিব, জনাব অরুন কুমার বিশ্বাস-সহকারী মহাসচিব, জনাব ফারুক আহমেদ-সাংগঠনিক সম্পাদক, জনাব মোঃ আবু তাহের-অর্থ সম্পাদক, জনাব আবু সাইদ মোহাম্মদ সালাউদ্দিন- সাংস্কৃতিক সম্পাদক, জনাব মোঃ ফারুক আলম -সাহিত্য সম্পাদক, জনাব মোঃ জাকির হোসেন-কল্যাণ সম্পাদক, জনাব তালুকদার মিজানুর রহমান- দপ্তর সম্পাদক, জনাব মোঃ তারেক মাহমুদ-ধর্ম বিষয়ক সম্পাদক, জনাবা পারভিন হোসেন-নির্বাহী সদস্য, জনাব মাহবুব-আল-হাছান – নির্বাহী সদস্য, জনাব মোঃ মহিদুল ইসলাম-নির্বাহী সদস্য।
উল্লেখ্য যে, বিমান অফিসার্স এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে হাওলাদার-জাকির ও রাশেদ-রেজা কামাল দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচনে হাওলাদার-জাকির পরিষদ মোট ১১টি পদে বিজয়ী হয়। রাশেদ-রেজা কামাল পরিষদ মোট ০৬টি পদে জয়লাভ করে।
বিমান অফিসার্স এসোসিয়েশন-এর বর্তমান সদস্য সংখ্যা ৪৪৮।