ভারত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে পারে

ভারতকে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের মতো নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে আবারও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের কয়েকজন রাজনৈতিক কর্মকর্তা শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই ইঙ্গিত দিয়েছেন। মার্কিন কংগ্রেসে কদিন আগের একটি প্রতিবেদনেও হুশিয়ারি দিয়ে বলা হয়েছিল, ক্ষেপণাস্ত্র প্রশ্নে নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত। এ বছর জানুয়ারির প্রথম সপ্তাহে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)-এর প্রতিবেদনেও নিষেধাজ্ঞার হুশিয়ারি দেওয়া হয়েছে।

২০১৮ সালে রাশিয়া থেকে বিশ্বের উন্নততর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে চুক্তিতে সম্মত হয় দিল্লি ও মস্কো।

চুক্তি অনুযায়ী প্রথম চালান ২০২১ সালের মধ্যেই এর ভারতের হাতে পাওয়ার কথা।

২০১৭ সালে মার্কিন সামরিক বিষয়ক আইনে বলা হয়েছে, যেসব দেশ রাশিয়া থেকে সামরিক সরঞ্জামাদি কিনবে তাদেরকে আমেরিকার নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে।

ওয়াশিংটন বলছে, আমেরিকায় যে সামরিক বিষয়ক আইন পাশ করা হয়েছে তা থেকে নয়াদিল্লি রেহাই পাবে না।

মার্কিন দূতাবাসের ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমরা আমাদের সব বন্ধু এবং মিত্রদেশকে রাশিয়ার সঙ্গে লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানাই। কারণ এতে সেসব দেশের নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি বেড়ে যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.