বাংলাদেশি পাসপোর্টে ৫৫ হাজার রোহিঙ্গা সৌদি আরব

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গেছে প্রায় ৫৫ হাজার রোহিঙ্গা। যে কারণে তাদের বাংলাদেশি হিসেবে বিবেচনা করছে সৌদি আরব।

সৌদি সরকার এসব পাসপোর্টের মেয়াদ না থাকায় বা হারিয়ে যাওয়ায় তাদের তালিকাও বাংলাদেশকে দিয়েছে ।

আজ রোববার দুপুরে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান।

সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান জানান, ৫৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ঢাকা হয়ে রিয়াদ কিংবা দাম্মাম হয়ে সৌদি আরবে গেছে। কাজেই তারা বাংলাদেশি। যেসব নাগরিকের পাসপোর্ট হারিয়ে গেছে বা‌ মেয়াদ শেষ হয়ে গেছে এমন ৫৫ হাজার জনের তালিকা বাংলাদেশকে দেওয়া হয়েছে। তাদের নতুন বা নবায়ন করা পাসপোর্ট প্রয়োজন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্টে সৌদি আরব যাওয়া প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশি নাগরিক যদি ওইখানে (সৌদি আরব) রোহিঙ্গা ‌হিসেবে গিয়ে থাকে, তাদের পাসপোর্ট না থাকলে আমরা তা অবশ্যই দেব।

আর রোহিঙ্গাদের মধ্যে যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গেছে তারা নবায়নের জন্য আবেদন জানালে…আর যদি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে না যায় আর রোহিঙ্গাই হয়ে থাকে, তবে সেসব ক্ষেত্রে বিচার–বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেব।’

আসাদুজ্জামান খান আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যা নতুন নয়, ‌৫০-৬০ বছর আগেও তারা এসেছে। আর সৌদি আরব এতটাই উদার; সেই সময় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। সৌদি আরবের একটা এলাকায় রোহিঙ্গারা থাকে। আমরা সব সময় বলছি, রোহিঙ্গারা বাংলাদেশি নয়, এরা মিয়ানমারের অধিবাসী।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.