বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে ৭৩ জনকে ক্ষমা করলেন

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে ৭৩ জনকে ক্ষমা করে দিয়েছেন। বুধবার বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

এর আগে বিদায়ী ভাষণে রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, আমরা তা-ই করেছি,, যা করতে এসেছিলাম এবং প্রত্যাশার চেয়েও বেশি করেছি।

ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে ট্রাম্প বলেন, এই আমি এক কঠিন লড়াই করেছি; কঠিনতম লড়াই… কারণ সে জন্যই আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। রাজনৈতিক সহিংসতা হলো, আমরা আমেরিকান হিসেবে যা কিছু লালন করি, তার ওপর হামলা। এটি কখনও সহ্য করা হবে না

ট্রাম্পের মেয়াদের শেষ দুই সপ্তাহ ক্যাপিটল ভবনে প্রাণঘাতী দাঙ্গায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে দ্বন্দ্বেই কেটে গেছে। টুইটার, ফেসবুকসহ সামাজিক মাধ্যম গুলোতে নিষিদ্ধ হয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকতে হয়েছে তাকে।

ট্রাম্প কংগ্রেস ভবনে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন। প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর সিনেটেও তাকে বিচারের মুখোমুখি হতে হবে। যদি দোষী সাব্যস্ত হন, তবে ভবিষ্যতে কোনো সরকারি অফিসের জন্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

৬ জানুয়ারি নির্বাচনের ফল উল্টাতে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন।
গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে এখনও নিজের পরাজয় স্বীকার করে নেননি ট্রাম্প।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.