মিশিগান অঙ্গরাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের পরিচালক রবার্ট গর্ডন পদত্যাগ করেছেন।

শুক্রবার ২২ জানুয়ারি দুপুরে এক টুইট বার্তায় রবার্ট গর্ডন নিজেই এই তথ্য জানিয়েছেন।

বার্তায় রবার্ট গর্ডন বলেছেন, ‘আজ আমি হুইটমার প্রশাসন থেকে পদত্যাগ করছি। দারুণ সহকর্মীদের পাশে কাজ করা সত্যিই অনেক সম্মানের ব্যাপার। আমি পরবর্তী অধ্যায়ের প্রত্যাশায় আছি।

এক বিবৃতিতে রাজ্য গভর্নর গ্রিচেন হুইটমার জানিয়েছেন, রবার্ট গর্ডন পদত্যাগ করেছেন। এত দিন সেবা দেওয়ার জন্য তিনি গর্ডনকে ধন্যবাদ জানিয়েছেন।

স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের নতুন পরিচালক হবেন স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র চিফ ডেপুটি ডিরেক্টর এলিজাবেথ হার্টেল। হার্টেল মিশিগানবাসীর স্বাস্থ্য রক্ষায় তাঁর কর্মজীবন নিবেদিত করেছেন।

হুইটমার বলেন, ‘এলিজাবেথ হার্টেল উভয় পক্ষের একাধিক প্রশাসনে কাজ করেছেন। কীভাবে লোকদের একত্রিত করতে হয় তা তিনি জানেন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.