শুক্রবার রাজধানী বাগদাদের পশ্চিমে আবুগ্রাইব এলাকায় ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের গাড়ি বহরে বোমা হামলা চালানো হয়েছে।
ব্যাবিলন প্রদেশের মহাসড়কে রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্য হামলা ওই চালানো হয়। পেতে রাখা বোমা মার্কিন সেনাদের একটি বহরে আঘাত করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
বৃহস্পতিবারও ইরাকে বিদেশি সেনাদের দুটি বহরে একইভাবে হামলা হয়। বসরা এবং দিহি কার শহরকে সংযোগকারী মহাসড়কে শুক্রবার মার্কিন সেনাদের আরেকটি বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে।
ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বহরে গত ২৪ ঘণ্টায় মোট পাঁচটি হামলা হয়েছে।
বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গত বছরের ৩ জানুয়ারি ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির কুদসের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করে।
এরপর থেকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরাকে জনমত মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে