ট্রাম্পের লাল ‘কোক’ বোতামও সরিয়ে দিলেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন মাত্র দু’দিন হলো ক্ষমতায় এসেছেন। হোয়াইট হাউসে এসেই বাতিল করছেন পূর্বসূরি ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত। রেহাই পেল না তার লাল বোতামও! বাইডেন সেটিও রাতারাতি সরিয়ে দিলেন।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের টেবিলে রাখা জোড়া ল্যান্ডফোন সেটের ঠিক পাশে একটা লাল বোতাম বসিয়েছিলেন। সেই বোতাম তুলে দিলেন জো বাইডেন।

শুক্রবার টুইটে ছবি-সহ টম নিউটন ডান নামের ওই সাংবাদিক জানিয়েছেন, ২০১৯ সালে তারা ট্রাম্পের সাক্ষাৎকার নিতে গিয়ে প্রথম ওই বোতাম দেখেন।

ট্রাম্প কথার ফাঁকেই লাল বোতাম টেপেন। আর মুহূর্তের মধ্যে রুপোলি পাত্রে চলে আসে নরম পানীয় ডায়েট কোক। সেই আতিথেয়তা বাইডেনের আমলে বাতিল হলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.