যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ইসরাইল-ফিলিস্তিন ‘দ্বিরাষ্ট্র’ সমাধান চান

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল-ফিলিস্তিন সংকটের ‘দ্বিরাষ্ট্র’ ভিত্তিক সমাধানে বিশ্বাস করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ‘প্রেসিডেন্ট মনে করেন, ‘দ্বিরাষ্ট্র’ সমাধানই ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার একমাত্র পথ।’

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত রিচার্ড মিলস জানান, ‘বাইডেন প্রশাসন ফিলিস্তিন এবং ইসরাইল উভয়ের সঙ্গেই যুক্তরাষ্ট্রের বিশ্বস্ততার সম্পর্ক পুনঃস্থাপন করতে চায়। তিনি ফিলিস্তিনের মানুষের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা তহবিল পুনরায় চালু করতেও আগ্রহী।

আরব নিউজের খবরে বলা হয়, জো বাইডেনের এ নীতিকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের নেতারা।

ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইব্রাহিম মিলচেম বলেন, বাইডেনের দ্বি-জাতি রাষ্ট্র সমাধানের ওপর গুরুত্বারোপ করে আলোচনার বিষয়টি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতেহ স্বাগত জানিয়েছেন।

আমরা ইসরাইলের সঙ্গে এ বিষয়ে কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। এজন্য আমরা আন্তর্জাতিক দলসমূহের সহায়তা চাই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.